ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
২–১ গোলে শেষ হলো ব্রাজিল-আর্জেন্টিনার খেলা
দক্ষিণ আমেরিকার ফুটবল দুনিয়া আবারও উত্তাপ ছড়ালো ব্রাজিল–আর্জেন্টিনা দ্বৈরথে। কোপা আমেরিকা ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাম্প্রতিক সময়ে বড় টুর্নামেন্টে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও ফুটসাল ফাইনালে দুর্দান্ত খেলেই ২–১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল।
প্যারাগুয়ের লুক শহরের অস্কার হ্যারিসন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই রোমাঞ্চকর ফাইনাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রাশিয়ান ক্লাব ক্রাসনোদারের খেলোয়াড় জোয়াও ভিক্টর দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে দুই আর্জেন্টাইন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন।
আর্জেন্টিনা প্রথমার্ধে বারবার আক্রমণ সাজালেও ব্রাজিলিয়ান গোলরক্ষক মাতেউস ছিলেন প্রাচীরসম। তিনি কেভিন আরিয়েতা ও মাতিয়াস রোসার নেয়া অন্তত তিনটি গুরুত্বপূর্ণ শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন।
শেষদিকে আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট বাকি থাকতে মাতিয়াস রোসার গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। এতে ম্যাচ অতিরিক্ত সময়ে যাবে বলেই মনে হচ্ছিল।
কিন্তু সেই আনন্দ বেশি সময় টিকেনি। পরের মিনিটেই বার্সেলোনার ফুটসাল তারকা দিয়েগো হেনরিক গোল করে ব্রাজিলকে আবার এগিয়ে দেন। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি আর্জেন্টিনা, ফলে ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাও।
এ জয়ের মধ্য দিয়ে রেকর্ড ১২তমবারের মতো কোপা আমেরিকা ফুটসালের শিরোপা জিতল ব্রাজিল। অন্যদিকে তিনবারের শিরোপাধারী আর্জেন্টিনা আরেকটি ফাইনালে হার মানল প্রতিপক্ষের কাছে।এই আসরের তৃতীয় স্থান অর্জন করেছে পেরু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল