ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর...
ঢাকা–১৭ আসনের জামায়াত প্রার্থী স. ম. খালিদুজ্জামান গানম্যান নিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ করতে গেলে চেকপোস্টে তাকে আটকে দেন দায়িত্বে থাকা সেনাসদস্যরা। নিয়ম অনুযায়ী ক্যান্টনমেন্ট এলাকায় কোনো ধরনের অস্ত্র বা গানম্যান প্রবেশ করতে পারে না—এ কথা জানাতেই শুরু হয় তর্ক-বিতর্ক।
এক ভিডিওতে দেখা যায়, সেনাসদস্যরা প্রার্থীকে পরিচয় জিজ্ঞেস করলে পাশে থাকা একজন জানান—তিনি এলাকার এমপি প্রার্থী। পরে জানা যায়, তিনি জামায়াতে ইসলামের প্রার্থী।
সেনাসদস্যরা নিরাপত্তার নিয়মের কথা জানালে খালিদুজ্জামান ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি অভিযোগ করেন—“তারেক জিয়ার জন্য সব সুবিধা দেওয়া হয়, আর আমাকে প্রবেশ করতে দেওয়া হবে না কেন?”
প্রার্থী আরও অভিযোগ করেন,“কিছু অফিসারের কারণে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করা হচ্ছে।”
সেনাসদস্য বারবার জানান—
“স্যার, ক্যান্টনমেন্টের নিয়ম সবার জন্য একই। অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ নিষেধ। এখানে আপনি নিরাপদ।”
এদিকে খালিদুজ্জামান বলেন, ক্যান্টনমেন্ট পার হয়ে গেলে তার নিরাপত্তার দায়িত্ব কে নেবে। উত্তরে সেনাসদস্য জানান—
“ক্যান্টনমেন্টের বাইরে আপনার গানম্যান থাকবেন।”
তবে প্রার্থী অভিযোগ করেন—“আমাদের ওপর হামলার শঙ্কা আছে। ক্যান্টনমেন্টের বাইরে গেলে আমাদের নিরাপত্তা কে দেবে?”
পরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান। ফোনে কথা বলার সময়ও তিনি অভিযোগ তুলতে থাকেন এবং জানান—“আপনারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করছেন। প্রয়োজন হলে সেনাপ্রধানের কাছে অভিযোগ করবো।”
শেষ পর্যন্ত দীর্ঘ তর্ক-বিতর্কের পর তিনি বলেন—“তাহলে আমি ফিরে যাচ্ছি। গাড়ি ব্যাক করুন।”এরপর তিনি ক্যান্টনমেন্ট এলাকা ত্যাগ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল