ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

আবারও বড় লাফে স্বর্ণের দাম – দেশের বাজারে নতুন রেকর্ডের ইঙ্গিত

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১৩:২৬:৩৬

আবারও বড় লাফে স্বর্ণের দাম – দেশের বাজারে নতুন রেকর্ডের ইঙ্গিত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অস্থিরতা চলমান থাকায় তার প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বাজারেও। ঠিক সোমবারেই দুই দফা স্বর্ণের দাম কমানোর পর, মঙ্গলবার সকালেই আবার বড় ধরনের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামের তালিকা প্রকাশের মাধ্যমে দেখা গেছে—ভালো মানের সোনার ভরিপ্রতি দাম এক লাফে বেড়েছে ৫ হাজার টাকার বেশি।

২২ ক্যারেট সোনার ভরির নতুন দাম: ২,৫১,১৮৪ টাকা

আগের মূল্য ছিল ২,৪৫,৭৬০ টাকা। অর্থাৎ মাত্র এক রাতে ভরিপ্রতি ৫,৪২৪ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করতে হয়েছে।

ক্যারেটনতুন দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট ২,৫১,১৮৪ টাকা
২১ ক্যারেট ২,৩৯,৭৫৪ টাকা
১৮ ক্যারেট ২,০৫,৫২০ টাকা
সনাতন ১,৬৮,১৯৫ টাকা

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত