ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আজ থেকে বাজারে নতুন ১০ টাকার নোট – বাংলাদেশী ঐতিহ্য এবার নোটে

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১০:৩৭:০৯

আজ থেকে বাজারে নতুন ১০ টাকার নোট – বাংলাদেশী ঐতিহ্য এবার নোটে

দেশের বাজারে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে নতুন ১০ টাকার ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এটি নতুন সিরিজের অংশ, যার থিম ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’। নতুন নোটটির মাধ্যমে দেশীয় স্থাপত্য, সংস্কৃতি এবং জাতীয় প্রতীক আরও শোভিতভাবে উপস্থাপিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স সোমবার (২ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নতুন ১০ টাকার নোটের বৈশিষ্ট্য:

আকার: ১২৩ × ৬০ মিলিমিটার

সামনের ছবি: বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি

পেছনের ছবি: ‘গ্রাফিতি-২০২৪’ এর চিত্র

রঙ: গোলাপি আধিক্য

নিরাপত্তা বৈশিষ্ট্য:

জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ

ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’

বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম

২ মিমি চওড়া রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা

সি-থ্রু ইমেজ

মাইক্রোপ্রিন্ট

নোট নাড়ালে নিরাপত্তা সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হবে

নতুন ১০ টাকার নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরবর্তীতে দেশের অন্যান্য শাখায় বিতরণ করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে, নতুন নোট বাজারে এলো হলেও পুরানো সব কাগজ ও ধাতব মুদ্রা আগের মতো বৈধ থাকবে। এছাড়া, মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার Specimen নোটও মুদ্রণ করা হয়েছে। এটি বিনিময়যোগ্য নয় এবং বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন নোটটি বাজারে ছাড়ার উদ্যোগ গ্রহণ করেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত