ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
একলাফে কমে গেলো ডিজেল পেট্রল সহ জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
ফেব্রুয়ারি মাসের জন্য দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই মূল্য আজ রোববার, ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে প্রতি মাসে দেশীয় বাজারে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় ব্যবস্থা চালু রয়েছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে তুলনামূলক সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে এই সমন্বয় করা হয়েছে।
ফেব্রুয়ারির নতুন জ্বালানি তেলের দাম (প্রতি লিটার)
ডিজেল: আগে ১০২ টাকা → এখন ১০০ টাকা
অকটেন: আগে ১২২ টাকা → এখন ১২০ টাকা
পেট্রোল: আগে ১১৮ টাকা → এখন ১১৬ টাকা
কেরোসিন: আগে ১১৪ টাকা → এখন ১১২ টাকা
এর আগে জানুয়ারি মাসে ডিজেল ও অকটেন বিক্রি হয়েছিল যথাক্রমে ১০২ এবং ১২২ টাকায়। পেট্রোল ও কেরোসিন ছিল ১১৬ এবং ১১৪ টাকা লিটার দরে।
সরকার বলছে, বিশ্ববাজারে তেলের মূল্য পরিস্থিতি বিবেচনা করে ভোক্তা পর্যায়ে স্বস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)