ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

অস্বাভাবিক ক্ষুধা ও ক্লান্তির পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কারণ

২০২৬ জানুয়ারি ৩১ ১৬:১৮:১৬

অস্বাভাবিক ক্ষুধা ও ক্লান্তির পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কারণ

শরীরে কৃমির সংক্রমণ শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রাপ্তবয়স্করাও এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। থ্রেডওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, হুইপওয়ার্ম, টেপওয়ার্ম ও হুকওয়ার্ম—এই ধরনের কৃমির সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, কিছু কৃমির ডিম এতটাই সূক্ষ্ম যে খালি চোখে দেখা যায় না এবং বাতাস বা অপরিষ্কার পরিবেশের মাধ্যমেও সংক্রমণ ছড়াতে পারে।

কৃমির সংক্রমণ সাধারণত দূষিত খাবার ও পানি, অপরিষ্কার হাত, মাটি কিংবা সংক্রমিত মল-মূত্রের মাধ্যমে শরীরে প্রবেশ করে। খালি পায়ে হাঁটা, অপরিষ্কার জলাশয়ে গোসল করা, ভালোভাবে হাত না ধুয়ে খাবার খাওয়া, অপরিশোধিত দুধ পান করা কিংবা পোষ্য প্রাণীর সংস্পর্শে আসাও সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

চিকিৎসকদের মতে, শরীরে কৃমি প্রবেশ করলে তা অন্ত্রে গিয়ে শরীরের প্রয়োজনীয় পুষ্টি শোষণ করে নেয়। এর ফলে দুর্বলতা, রক্তাল্পতা, ওজন কমে যাওয়া, হজমের সমস্যা ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। দীর্ঘদিন চিকিৎসা না নিলে কৃমির সংখ্যা বেড়ে মারাত্মক জটিলতাও তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে কৃমি যকৃত, ফুসফুস এমনকি মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে।

শরীরে কৃমি থাকলে সাধারণত কিছু লক্ষণ দেখা দেয়। এর মধ্যে অন্যতম হলো অস্বাভাবিক ক্ষুধা—কারও ক্ষুধা কমে যায়, আবার কারও অতিরিক্ত বেড়ে যায়। কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া ও সার্বক্ষণিক ক্লান্তি অনুভব করাও কৃমির সংক্রমণের লক্ষণ হতে পারে।

এ ছাড়া মলত্যাগের সময় মলের সঙ্গে সাদা ছোট কৃমি দেখা গেলে তা অন্ত্রের কৃমির স্পষ্ট ইঙ্গিত। ঘন ঘন পেটব্যথা বা পেটে মোচড়ের মতো ব্যথাও অনেক সময় এই সমস্যার সঙ্গে জড়িত। পাশাপাশি ত্বকে ফুসকুড়ি, অ্যালার্জি বা বিশেষ করে পায়ুপথের আশপাশে চুলকানি হওয়াও কৃমির সংক্রমণের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

বিশেষজ্ঞরা বলছেন, কৃমির সংক্রমণ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। নিয়মিত হাত ধোয়া, খাবার ভালোভাবে রান্না করা, বিশুদ্ধ পানি পান করা এবং অপরিষ্কার পরিবেশ এড়িয়ে চললে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত