ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্বর্ণের দামে বড় পতন — কমতে কমতে ভরির নতুন দর কত হলো জানুন

২০২৬ জানুয়ারি ৩১ ১৫:১০:৪১

স্বর্ণের দামে বড় পতন — কমতে কমতে ভরির নতুন দর কত হলো জানুন

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্য হ্রাস দেখা গেছে। ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম কমেছে ১৫,৭৪৬ টাকা। নতুন দামে ভরিপ্রতি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।

এই মূল্য শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দর কমে যাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় আনা হয়েছে।

নতুন মূল্য তালিকা: সোনা

প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট সোনা: ২,৫৫,৬১৭ টাকা

২১ ক্যারেট সোনা: ২,৪৪,০১১ টাকা

১৮ ক্যারেট সোনা: ২,০৯,১৩৬ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ১,৭১,৮৬৯ টাকা

রুপার দামও কমেছে

২২ ক্যারেট রুপা (ভরি): ৭,২৯০ টাকা

২১ ক্যারেট রুপা: ৬,৯৪০ টাকা

১৮ ক্যারেট রুপা: ৫,৯৪৯ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ৪,৪৩২ টাকা

এক সপ্তাহে উল্টে গেল বাজার

মাত্র কয়েকদিন আগেই আন্তর্জাতিক বাজারে বড় উত্থানের কারণে দেশে সোনার মূল্য রেকর্ড পরিমাণে বেড়ে গিয়েছিল।গত বৃহস্পতিবার বাজুস এক লাফে ভরিপ্রতি ১৬,২১৩ টাকা বাড়ায়, ফলে ২২ ক্যারেট সোনার দাম উঠে যায় ২ লাখ ৮৬ হাজার টাকায়—যা ইতিহাসের সর্বোচ্চ দর।

এত বড় পরিমাণে একধাপে বৃদ্ধি দেশের স্বর্ণবাজারে এর আগে দেখা যায়নি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত