ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
তেলের জাদুতেই রঙিন হবে চুল, ঘরেই বানান বার্গন্ডি হেয়ার অয়েল
চুলে রং করতে গেলেই প্রথম পছন্দ হয়ে ওঠে বাজারচলতি কেমিক্যাল ডাই। কিন্তু রং যতটা সুন্দর, ক্ষতিও ততটাই গভীর। রুক্ষতা, চুল পড়া, আগা ফাটা—সব মিলিয়ে কেশের বারোটা বেজে যায়। তাই এখন অনেকেই ঝুঁকছেন প্রাকৃতিক উপায়ের দিকে।
ঘরোয়া উপকরণে চুল কালো করার পদ্ধতি নতুন নয়। কিন্তু জানেন কি, কেবল তেল ব্যবহার করেই চুলে আনা যায় লালচে বা বার্গন্ডি রঙের আভা? তাও আবার কোনও রাসায়নিক ছাড়াই।
ভেষজ উপাদানে তৈরি এই বিশেষ তেল চুলের ক্ষতি তো করবেই না, বরং শুষ্ক ও নিষ্প্রাণ কেশে জেল্লা ফেরাতে সাহায্য করবে। যদিও এই রং স্থায়ী হবে না কেমিক্যাল ডাইয়ের মতো, তবু নিয়মিত ব্যবহারে চুলে থাকবে প্রাকৃতিক রঙের ছোঁয়া।
বার্গন্ডি রঙের জন্য প্রয়োজনীয় উপকরণ
১টি বিট
৩ টেবিল চামচ নারকেল তেল বা আর্গন অয়েল
পদ্ধতি:বিট ছোট টুকরো করে মিক্সারে ঘুরিয়ে রস বের করুন। সেই রসের সঙ্গে সমপরিমাণ তেল ভালো করে মিশিয়ে নিন। এবার এই লালচে তেল চুলে ভালো করে মাখিয়ে হালকা ম্যাসাজ করুন। এক ঘণ্টা রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলে বার্গন্ডির মতো আভা দেখা যাবে।
হালকা কমলা রঙের জন্য
১টি গাজর
৩ টেবিল চামচ নারকেল তেল বা আর্গন অয়েল
গাজরের রস করে তেলের সঙ্গে মিশিয়ে নিন। মাথায় মেখে এক ঘণ্টা অপেক্ষা করুন। তারপর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন ব্যবহার করলে রঙের আভা বজায় থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)