ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ব্রেকিং নিউজ : রোজার আগে সয়াবিন তেল নিয়ে অনেক বড় সুখবর

২০২৬ জানুয়ারি ২৭ ০৮:৩৮:৪৬

ব্রেকিং নিউজ : রোজার আগে সয়াবিন তেল নিয়ে অনেক বড় সুখবর

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি রোধে কানাডা থেকে দুই কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই তেল সংগ্রহ করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সব ধরনের পরিবহন ও আনুষঙ্গিক ব্যয়সহ টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য পড়বে ১৬৩ টাকা ৬ পয়সা।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ব্রাজিল উৎসের কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস ইনকরপোরেটেড থেকে এই তেল কেনা হবে। দরপত্র মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানটিকে যোগ্য ঘোষণা করে এবং মোট ৩৫৭ কোটি ৬২ লাখ ১০০ টাকায় ক্রয়ের সুপারিশ করে।

সরকারি সূত্র জানায়, এই তেল খোলাবাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কমে এবং ক্রয়মূল্যের চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি করা হবে। ফলে এতে সরকারের ভর্তুকির প্রয়োজন পড়বে না, বরং বাজারে সরবরাহ বাড়িয়ে মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হবে।

এর আগে রোজা সামনে রেখে থাইল্যান্ড থেকেও এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল, যা সরবরাহ করবে প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড।

সব মিলিয়ে সরকারের এই উদ্যোগে রমজান মাসে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত