ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মাউশির জরুরি নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন দ্রুত ও স্বচ্ছভাবে পরিশোধ নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার প্রকাশিত এ নির্দেশনায় জানানো হয়, চলতি মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
মাউশির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত জনবলের বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কার্যক্রম শুরু হয়। গত বছরের জুলাই পর্যন্ত কেন্দ্রীয়ভাবে ব্যাংক হিসাবে টাকা পাঠানো হলেও আগস্ট থেকে প্রতিষ্ঠানপ্রধানদের অনলাইনে বিল দাখিলের ব্যবস্থা চালু করা হয়।
নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে ইএমআইএস (EMIS) সিস্টেমে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এমপিও–ইএফটি মডিউলে লগইন করে মাসিক বিল সাবমিট করতে হবে। প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে প্রাপ্য এমপিও অর্থ নির্ধারণ করে বিল দাখিল করা বাধ্যতামূলক। এই তথ্যের ভিত্তিতেই ইএফটি ব্যবস্থায় বেতন পাঠানো হবে।
এ ছাড়া কোনো শিক্ষক বা কর্মচারী মারা গেলে, পদত্যাগ করলে, সাময়িক বরখাস্ত হলে কিংবা অনুমোদনহীন অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট মাসের বেতন কর্তনের বিষয়টি বিল দাখিলের সময় স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে। বিধি অনুযায়ী প্রকৃত প্রাপ্যতা নির্ধারণ করেই বিল সাবমিট করতে হবে।
মাউশি আরও জানিয়েছে, প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল বা বিভ্রান্তিকর তথ্যের কারণে যদি অতিরিক্ত অর্থ পাঠানো হয় বা বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রে দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকেই বহন করতে হবে।
এই নির্দেশনার ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানে স্বচ্ছতা বাড়বে এবং অনিয়ম কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল