ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে আড়াই গুণ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল
নবম জাতীয় বেতন কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই গত ২১ জানুয়ারি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিলেও, তা কার্যকর করার বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি।
২৩ সদস্যের এই কমিশন কমিশনপ্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে। প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য ২০টি নতুন বেতন স্কেল প্রস্তাব করা হয়েছে।
বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন বেতন স্কেল বর্তমানে ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
জানা গেছে, এই সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। নতুন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও প্রায় একই হারে বাড়বে।
তবে এই সুপারিশ বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। কয়েকজন উপদেষ্টার মতে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধু সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানো বৈষম্যমূলক হতে পারে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমিত আয় বিবেচনায় নিয়ে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা অনুচিত বলেও তারা মনে করছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তবে ওই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
এদিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, এখনো বেতন কাঠামো বাস্তবায়ন-সংক্রান্ত কোনো কমিটি গঠন করা হয়নি। কমিটি গঠনের পরই বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। তবে বেতনের বাড়তি অর্থ কীভাবে জোগান দেওয়া হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠনের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে বর্তমান সরকারের আমলেই নবম জাতীয় বেতন কমিশনের প্রস্তাব কার্যকর হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল