ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

চরম দু:সংবাদ : আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

২০২৬ জানুয়ারি ২৩ ০৮:২৭:১৭

চরম দু:সংবাদ : আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরীর বাসিন্দাদের জন্য আসছে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটের খবর। ট্রান্সফরমার মেরামত ও সঞ্চালন লাইন আধুনিকায়নের কাজের অংশ হিসেবে আগামী শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–৩-এর পক্ষ থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ বিচ্ছিন্নতার তালিকায় রয়েছে নগরীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—রেলওয়ে স্টেশন এলাকা, কদমতলী, গোটাটিকর, আলমপুর, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি অফিস, বিসিক শিল্প এলাকা, বাইপাস সড়ক, দক্ষিণ সুরমা থানা, পিরিজপুর, চন্ডিপুল, গহরপুর, নর্থইস্ট মেডিকেল কলেজ, বঙ্গবীর রোড, বলদি, তেঁতুলতলা, লতিপুর, বানেশ্বরপুর, দারোগা বাড়ি, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, তেলিবাজার, তেঁতলি, আতিরবাড়ী, লক্ষিপুরসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কাজ আগেই সম্পন্ন হলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হবে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পাশাপাশি, প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আগেভাগেই ব্যবস্থা রাখার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত