ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার ফল প্রকাশ আজ, জানুন রেজাল্ট দেখার সহজ উপায়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা লাখো চাকরিপ্রার্থীর জন্য আজ অপেক্ষার অবসান ঘটতে পারে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফল আজ বুধবার (২১ জানুয়ারি) যেকোনো সময় প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র।
মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষার ফল তৈরির সব কারিগরি কাজ প্রায় শেষ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তত্ত্বাবধানে ফলাফল প্রস্তুত করা হয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মিললেই অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।
গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত এই পরীক্ষায় সারা দেশের ৬১টি জেলায় প্রায় ১০ লাখ ৮০ হাজার প্রার্থী অংশ নেন। মোট শূন্যপদ রয়েছে ১৪ হাজার ৩৮৫টি। অর্থাৎ প্রতি একটি পদের জন্য গড়ে ৭০ থেকে ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতায় ছিলেন।
বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, জেলা ও মেধাভিত্তিক বিবেচনায় এবার লিখিত পরীক্ষার সম্ভাব্য কাট অফ নম্বর ৬০ থেকে ৬৫-এর মধ্যে থাকতে পারে। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
যেভাবে দেখবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল
ফল প্রকাশের পর প্রার্থীরা দুটি উপায়ে ফল জানতে পারবেন—
১) অনলাইনে:প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dpe.gov.bd অথবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট mopme.gov.bd-এ প্রবেশ করে রোল নম্বর অনুযায়ী পিডিএফ ফাইল ডাউনলোড করে ফল দেখা যাবে।
২) এসএমএসের মাধ্যমে:যেসব প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে টেলিটকের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফলাফলের এসএমএস পাঠানো হবে।
পরবর্তী ধাপ কী?
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পরবর্তী ধাপ হলো জেলা পর্যায়ের মৌখিক পরীক্ষা বা ভাইভা। ভাইভায় ২০ নম্বর বরাদ্দ থাকবে। সাধারণত প্রতিটি শূন্যপদের বিপরীতে ৩ থেকে ৫ জন প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হয়।
সবকিছু ঠিক থাকলে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বহুল প্রতীক্ষিত এই ফলাফল অনলাইনে প্রকাশ হতে পারে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?