ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বৈশাখী ভাতা বাড়ছে যত শতাংশ

২০২৬ জানুয়ারি ২০ ১৫:৩২:৪৫

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বৈশাখী ভাতা বাড়ছে যত শতাংশ

নববর্ষ উদযাপনকে আরও উৎসবমুখর করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা বড় পরিসরে বাড়ানোর সিদ্ধান্তের পথে জাতীয় বেতন কমিশন। নবম পে স্কেলের আওতায় বর্তমানে যে বৈশাখী ভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে দেওয়া হয়, তা বাড়িয়ে ৫০ শতাংশ করার চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হয়েছে।

এর অর্থ দাঁড়াচ্ছে, আগের তুলনায় বৈশাখী ভাতা প্রায় আড়াই গুণ বা ১৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) এই সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেবে পে কমিশন।

পে কমিশন সূত্র জানায়, বাংলা নববর্ষকে জাতীয়ভাবে আরও মর্যাদাপূর্ণ ও আনন্দঘনভাবে উদযাপনের লক্ষ্যেই এই ভাতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান। নতুন কাঠামো অনুযায়ী সেই হার বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশে।

কমিশনের একজন সদস্য জানিয়েছেন, বৈশাখী ভাতায় বড় ধরনের পরিবর্তন এলেও ঈদুল ফিতর ও ঈদুল আজহার বোনাস আগের নিয়মেই বহাল থাকবে। অর্থাৎ, ঈদ বোনাসে আপাতত কোনো কাটছাঁট বা পরিবর্তন আনা হচ্ছে না।

নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে নবম পে স্কেলের আওতাভুক্ত লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বৈশাখ উদযাপন হবে আরও আনন্দময় ও স্বস্তিদায়ক।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত