ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নতুন পে-স্কেল কার্যকর: সরকারি কর্মচারীদের বেতনে আসছে বড় পরিবর্তন

২০২৬ জানুয়ারি ১৮ ১০:৫৫:০৯

নতুন পে-স্কেল কার্যকর: সরকারি কর্মচারীদের বেতনে আসছে বড় পরিবর্তন

সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকেই আংশিকভাবে নতুন পে-স্কেল কার্যকর হবে এবং ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এটি পুরোপুরি বাস্তবায়িত হবে।

গত বছর ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। নির্ধারিত সময়ের মধ্যেই তারা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন মিললে আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো চালু হবে।

নতুন প্রস্তাব অনুযায়ী, বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন যেখানে ৮,২৫০ টাকা, সেখানে তা বাড়িয়ে প্রায় ১৮,০০০ টাকা বা তারও বেশি করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন বেতনে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি আসতে পারে। অন্যদিকে, সর্বোচ্চ বেতনসীমা ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকার বেশি নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়াবে ১:৮।

এই বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাড়িয়ে আংশিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

নতুন পে-স্কেল চালু হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে, মূল্যস্ফীতির চাপ কিছুটা লাঘব হবে এবং সরকারি চাকরিতে আগ্রহও আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত