ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ
মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ মাস পবিত্র রমজান আর বেশি দূরে নয়। আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার ও মধ্যপ্রাচ্যের ধর্মীয় সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। সম্ভাব্যভাবে ১৮ ফেব্রুয়ারি হতে পারে রোজার প্রথম দিন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট প্রকাশিত ২০২৬ সালের ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। সে হিসাবে পরদিন অর্থাৎ ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চাঁদ দেখার ওপরই নির্ভর চূড়ান্ত সিদ্ধান্ত
ইসলামি শরিয়ত অনুযায়ী হিজরি মাস নির্ধারিত হয় চাঁদ দেখার মাধ্যমে। তাই রমজান ২৯ বা ৩০ দিনের হতে পারে। বর্তমানে চলছে রজব মাস, এরপর শাবান শেষে রমজানের আগমন ঘটবে ইনশাআল্লাহ।
নির্বাচনের পরই রোজা
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ, নির্বাচনের কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে রোজার মাস। ফলে রাজনৈতিক ব্যস্ততার পরপরই শুরু হবে আত্মশুদ্ধির পবিত্র সময়।
রমজানের প্রস্তুতি, ইবাদত, বাজার ব্যবস্থা ও ছুটির হিসাব—সব মিলিয়ে এই সম্ভাব্য তারিখ জানা থাকায় সাধারণ মানুষ এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত হতে পারছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?