ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজকের স্বর্ণ-রুপার নতুন দাম প্রকাশ: প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম

২০২৬ জানুয়ারি ১৪ ১১:০৯:২৯

আজকের স্বর্ণ-রুপার নতুন দাম প্রকাশ: প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪ জানুয়ারি) জানিয়েছে, সর্বশেষ সমন্বয়ের পর দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আজকের নতুন দাম (১৪ জানুয়ারি, ২০২৬)

স্বর্ণের দাম (প্রতি ভরি, ১১.৬৬৪ গ্রাম):

২২ ক্যারেট: ২,৩২,০৫৫ টাকা

২১ ক্যারেট: ২,২১,৪৯৯ টাকা

১৮ ক্যারেট: ১,৮৯,৮৯০ টাকা

সনাতন পদ্ধতি: ১,৫৬,৮৮১ টাকা

রুপার দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট: ৫,৯৪৯ টাকা

২১ ক্যারেট: ৫,৭১৫ টাকা

১৮ ক্যারেট: ৪,৮৯৯ টাকা

সনাতন পদ্ধতি: ৩,৬৭৪ টাকা

মূল্য সমন্বয়ের কারণ

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সর্বশেষ সমন্বয় আনা হয়েছে। এছাড়া বিক্রয়মূল্যে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে।

চলতি বছরের দাম সমন্বয়

স্বর্ণ: ৬ বার সমন্বয়, যার মধ্যে ৪ বার দাম বাড়ানো, ২ বার কমানো।

রূপা: ৪ বার সমন্বয়, যার মধ্যে ২ বার দাম বাড়ানো, ২ বার কমানো।

২০২৫ সালে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো ও ২৯ বার কমানো হয়েছিল।

২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি ও ৩ বার কমানো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত