ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চূড়ান্ত ফয়সালা: আসন সমঝোতা নিয়ে ১১ দলের গুরুত্বপূর্ণ বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা এখন শেষ পর্যায়ে। দীর্ঘ আলোচনার পর আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জোটের শীর্ষ নেতাদের এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকের মাধ্যমেই কোন দল কোন আসনে প্রার্থী দেবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
জোট সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠক শেষে বিকেল বা সন্ধ্যার মধ্যেই আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের তালিকা গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে। ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান,“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ১১ দলের চূড়ান্ত আসন তালিকা আগামীকাল বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ ঘোষণা করা হবে।”
অন্যদিকে একই ইস্যুতে গতকাল সন্ধ্যায় বৈঠক করেছে খেলাফত মজলিস। দলটি জানায়, আজ বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে এবং এরপর জাতীয় নির্বাচন ও জোটগত অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশও মঙ্গলবার রাতে নির্বাহী পরিষদের বৈঠকে বসে। মধ্যরাত পর্যন্ত আলোচনা চললেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। দলটির সূত্র জানায়, আজ বুধবার তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে বিষয়টি নিয়ে শেষ সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে জামায়াত ও অন্যান্য শরিক দলের সঙ্গেও সমন্বয় অব্যাহত রয়েছে।
সব মিলিয়ে বলা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসলামী ও বিরোধী রাজনৈতিক জোটগুলোর মধ্যে আসন সমঝোতার নাটক এখন ক্লাইম্যাক্সে। আজকের বৈঠকের পরই স্পষ্ট হবে—কে কোন আসনে, কার পক্ষে ছাড় দিচ্ছে, আর কোথায় হবে কঠিন লড়াই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল