ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আগামী নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যা বললেন : প্রধান উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা চূড়ান্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোটের আয়োজন নয়, বরং এটি জাতির ভবিষ্যৎ পথচলার সিদ্ধান্ত নির্ধারণ করবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ আশাব্যঞ্জক। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের অনেকেই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। তার মতে, জুলাই চার্টারের মাধ্যমে যে নতুন রাজনৈতিক ভাবনার সূচনা হয়েছে, তা বাস্তবায়নের পথ খুলে দেবে এই নির্বাচন।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, শুধু চাকরির প্রস্তুতি নয়, বরং সৃজনশীল, উদ্ভাবনী ও স্বাধীন চিন্তাশীল মানুষ গড়ে তোলাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। তরুণদের চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চাকরিপ্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী মানুষ তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়া বিপুল সম্ভাবনাময় একটি অঞ্চল হলেও রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বিভাজনের কারণে সেই সম্ভাবনার পূর্ণ ব্যবহার হচ্ছে না। এই বাস্তবতায় শিক্ষা হতে পারে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, যা তরুণদের নেতৃত্বে এনে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে।
এই সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায়। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ বিভিন্ন দেশের ৩০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?