ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ওজন কমাতে চান? এই খাবারগুলো এড়িয়ে চলুন না হলে বাড়বে মেদ
ওজন কমানোর কথা বললেই প্রথমে জাংক ফুড, ভাজাপোড়া বা অতিরিক্ত শর্করা বাদ দেওয়ার পরামর্শ আসে। কিন্তু অনেকেই ভুলে যান, প্রোটিন বাছাইয়ের ক্ষেত্রেও সতর্ক না হলে ওজন কমার বদলে উল্টো বেড়ে যেতে পারে। প্রোটিন শরীরের জন্য অত্যন্ত জরুরি হলেও ভুল উৎস থেকে প্রোটিন নিলে ক্যালরি ও ফ্যাট বেড়ে গিয়ে ডায়েটের পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে।
চলুন জেনে নিই, ওজন কমানোর সময় কোন কোন প্রোটিনসমৃদ্ধ খাবার এড়িয়ে চলা সবচেয়ে ভালো—
রেস্টুরেন্টের প্রোটিন আইটেম
রেস্টুরেন্টের চিকেন, পনির বা মাছ শুনতে স্বাস্থ্যকর মনে হলেও এগুলো সাধারণত অতিরিক্ত তেল, বাটার ও মশলায় রান্না করা হয়। ফলে প্রোটিনের পাশাপাশি ঢুকে যায় বিপুল ক্যালরি। বাটার চিকেন, কষা মাংস, বাটার পনির—সবই ওজন বাড়ানোর বড় কারণ। বাইরে খেতে হলে গ্রিলড আইটেম বা সবজি-সালাদ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
পিনাট বাটার
চিনাবাদামের মাখনকে অনেকেই প্রোটিন বোমা ভাবেন। কিন্তু বাস্তবে এতে প্রোটিনের তুলনায় ফ্যাটের পরিমাণ অনেক বেশি। নিয়মিত বেশি পরিমাণে খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে। এর বদলে অল্প পরিমাণ কাঁচা বাদাম, আমন্ড বা আখরোট খাওয়া ভালো।
মাংসের কিমা
বিফ বা খাসির কিমায় প্রোটিন থাকলেও এর সঙ্গে থাকে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট। যা কেবল ওজনই বাড়ায় না, কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকিও বাড়ায়। ডায়েটের সময় লিন চিকেন বা মাছ বেশি উপকারী।
চিজ ও পনির
চিজে প্রোটিন থাকলেও ফ্যাট ও সোডিয়ামের পরিমাণ অনেক বেশি। নিয়মিত চিজ খেলে ওজন বৃদ্ধির পাশাপাশি উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ে। বিকল্প হিসেবে টকদই, গ্রিক ইয়োগার্ট বা লো-ফ্যাট দুধ বেছে নেওয়া যেতে পারে।
সঠিক প্রোটিন নির্বাচন করলেই ওজন কমানো সহজ হয়। মনে রাখবেন, শুধু প্রোটিন বেশি হলেই হবে না—সেটি হতে হবে কম ফ্যাট ও কম ক্যালরিযুক্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?