ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নতুন পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
আর্থিক চাপ ও জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল (নবম বেতন কাঠামো) ঘোষণা থেকে আপাতত সরে এসেছে অন্তর্বর্তী সরকার। তবে এ জন্য গঠিত জাতীয় বেতন কমিশন তাদের কাজ চালিয়ে যাবে এবং একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক বা কাঠামো প্রস্তুত করে সরকারের কাছে জমা দেবে।
সূত্র জানায়, চলতি অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা সম্ভব হচ্ছে না। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন বর্তমান সরকার গ্রহণ করলেও তা বাস্তবায়নের দায়িত্ব পড়বে আগামী নির্বাচিত সরকারের ওপর। এরই মধ্যে পে-কমিশনের বৈঠকগুলোতে বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা চলছে এবং সুপারিশ চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।
জানা গেছে, নতুন পে স্কেলে বেতনের অনুপাত হিসেবে ১:৮, ১:১০ ও ১:১২—এই তিনটি বিকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ১:৮ অনুপাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর বেতন যদি ধরা হয় ১ ইউনিট, তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮ ইউনিট। পাশাপাশি সর্বনিম্ন মূল বেতন নির্ধারণে ২১ হাজার, ১৭ হাজার ও ১৬ হাজার টাকা—এই তিনটি প্রস্তাব বিবেচনায় রয়েছে।
পে-কমিশনের কাজের লক্ষ্য হলো মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা, যাতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ও সামাজিক বাস্তবতা প্রতিফলিত হয়। কমিশনের সুপারিশে পরিবারের গড় সদস্যসংখ্যা, নিত্যপণ্যের দাম, বাসস্থান ও শিক্ষা ব্যয়সহ বিভিন্ন সূচককে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থনৈতিক বাস্তবতা এবং নির্বাচনী সময়সূচির কারণে নতুন পে স্কেলের ঘোষণা বিলম্বিত হলেও সংশ্লিষ্ট মহলের ধারণা, কমিশনের সুপারিশই ভবিষ্যৎ সরকারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। সবকিছু ঠিক থাকলে আগামী সরকার দায়িত্ব নেওয়ার পর এই নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল