ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
শিশুর হাতের লেখা সুন্দর করতে মেনে চলুন এই কৌশলগুলো
সুন্দর হাতের লেখা শুধু খাতার সৌন্দর্যই বাড়ায় না, শিশুর আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সব শিশুর হাতের লেখা জন্মগতভাবে ঝরঝরে হয় না। অভিভাবক ও শিক্ষকরা যদি ছোটবেলা থেকেই সচেতন হন এবং সঠিক কৌশল অনুসরণ করেন, তাহলে ধীরে ধীরে যেকোনো শিশুর হাতের লেখা পরিষ্কার ও সুন্দর করে তোলা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, হাতের লেখা সুন্দর করার প্রথম ধাপ হলো অক্ষরের ছন্দ ও গঠন ঠিক রাখা। বাংলা বা ইংরেজি—যে ভাষাই হোক না কেন, অক্ষর যেন বিকৃত বা অতিরিক্ত বাঁকানো না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুকে শেখানোর সময় অভিভাবক বা শিক্ষককেও স্পষ্ট ও পরিচ্ছন্নভাবে লিখে দেখাতে হবে, যাতে শিশু ভুলভাবে অক্ষর শেখে না।
শব্দ লেখার সময় প্রতিটি অক্ষর যেন আলাদা করে চেনা যায় এবং মাত্রা ও আকারের ভারসাম্য বজায় থাকে—এ বিষয়ে শুরু থেকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন।
খাতা ও লাইনের ব্যবহার
ইংরেজি লেখার ক্ষেত্রে শুরুতে ফোর লাইনার বা চার দাগের খাতা ব্যবহার করানো ভালো। এতে অক্ষরের উচ্চতা ও প্রস্থ সম্পর্কে শিশুর ধারণা তৈরি হয়। ধীরে ধীরে সিঙ্গেল রুলড এবং পরে সাদা খাতায় লেখার অভ্যাস গড়ে তুলতে হবে।
লেখার পরিচ্ছন্নতা অনেকটাই নির্ভর করে লাইন সোজা রাখা ও মার্জিন মেনে চলার ওপর। একটি লাইনের সব অক্ষর যেন সমান মাপের হয় এবং লেখা যেন এঁকেবেঁকে না যায়—সেটা শিশুকে বারবার মনে করিয়ে দিতে হবে।
কলম ধরার সঠিক কৌশল
হাতের লেখার ক্ষেত্রে কলম বা পেনসিল ধরার পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেনসিলের ডগা থেকে অন্তত দেড় থেকে দুই ইঞ্চি দূরে ধরে লিখলে হাতের উপর নিয়ন্ত্রণ ভালো থাকে এবং লেখা আরও সুন্দর হয়।
বিশেষজ্ঞরা জানান, অন্তত আট-নয় বছর বয়স পর্যন্ত শিশুকে পেনসিলেই লিখতে দেওয়া উচিত। পরে কলম ব্যবহারের সময় শুরুতে জেল বা বল পেনের বদলে ফাউন্টেন পেন বা ঝরনা কলম ব্যবহার করলে হাতের লেখার দখল ভালো হয়।
নিয়মিত অনুশীলনের গুরুত্ব
নিয়মিত অনুশীলনই সুন্দর হাতের লেখার মূল চাবিকাঠি। প্রতিদিন অন্তত দুই পাতা করে বাংলা ও ইংরেজি লেখা অনুশীলন করানো দরকার। আলাদা করে কিছু লেখানোর বদলে শিশুকে তার পাঠ্যবই থেকেই দেখে দেখে লিখতে দিলে পড়াশোনা ও হাতের লেখা—দুটোই একসঙ্গে উন্নত হয়।
এই নিয়মিত অনুশীলনের ফলে শুধু হাতের লেখার সৌন্দর্যই বাড়ে না, পরীক্ষার সময় দ্রুত লেখার অভ্যাসও গড়ে ওঠে। ধৈর্য ও ইতিবাচক দিকনির্দেশনা থাকলে শিশুর হাতের লেখা ধীরে ধীরে হয়ে উঠবে দৃষ্টিনন্দন ও স্পষ্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল