ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নবম পে স্কেল : মাঠে নামছে সরকারি কর্মচারীরা
নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। চলতি জানুয়ারি মাসের মধ্যেই গেজেট প্রকাশের দাবিতে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সারা দেশে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই প্রতীকী অনশন চলবে। একইসঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়ে দেশের প্রতিটি জেলার প্রেস ক্লাবের সামনেও একই সময়ে অনশন পালন করবেন সরকারি কর্মচারীরা।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় ১২টি কর্মচারী সংগঠন ও দপ্তরভিত্তিক সংগঠনের নেতারা এক বৈঠকে বসেন। আলোচনা শেষে সর্বসম্মতভাবে এই কর্মসূচি গ্রহণ করা হয়। পরে জোটের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন,“দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবি ঝুলে আছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—এই জানুয়ারি মাসের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।”
সরকারি চাকরিজীবীদের মতে, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তাই এই কর্মসূচিকে ঘিরে দেশজুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল