ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
শীত আর কতদিন? শৈত্যপ্রবাহ নিয়ে যে খবর জানালো আবহাওয়া অফিস
সারাদেশে শীতের দাপট এখনো পুরোপুরি কমেনি। দেশের ১৯টি জেলার ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাময়িকভাবে তাপমাত্রা একটু বাড়লেও শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না—বরং আগামী সপ্তাহে আবারও জেঁকে বসতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, শনিবার ও রোববার দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সোমবার থেকে ফের কমতে শুরু করবে এবং এই ঠান্ডা আবহাওয়া টানা চলতে পারে ২০ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ সামনে আরও অন্তত এক সপ্তাহ শীতের প্রকোপ অনুভূত হবে।
বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাতেও মৃদু শৈত্যপ্রবাহ চলছে। সব মিলিয়ে মোট ১৯টি জেলা শীতের কবলে রয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল, তখন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবারও ২০টি জেলায় শীতের প্রকোপ ছিল।
আবহাওয়াবিদরা শৈত্যপ্রবাহকে কয়েকটি ধাপে ভাগ করেছেন—
৮.১° থেকে ১০° সেলসিয়াস: মৃদু শৈত্যপ্রবাহ
৬.১° থেকে ৮° সেলসিয়াস: মাঝারি শৈত্যপ্রবাহ
৪.১° থেকে ৬° সেলসিয়াস: তীব্র শৈত্যপ্রবাহ
৪° সেলসিয়াসের নিচে: অতি তীব্র শৈত্যপ্রবাহ
বিশেষজ্ঞরা বলছেন, কুয়াশা ও উত্তর দিকের ঠান্ডা বাতাসের কারণে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতের দাপট পুরোপুরি কমার সম্ভাবনা নেই। তাই আগামী কয়েক দিন গরম কাপড় ছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল