ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অবিশ্বাস্য দরপতন! পেঁয়াজের দাম নেমে এলো অর্ধেকে—স্বস্তির হাওয়া বাজারে

২০২৬ জানুয়ারি ০৫ ১৩:৩৪:৪৭

অবিশ্বাস্য দরপতন! পেঁয়াজের দাম নেমে এলো অর্ধেকে—স্বস্তির হাওয়া বাজারে

নতুন বছরের শুরুতেই রাজধানীর কাঁচা বাজারে স্বস্তির খবর পেয়েছেন সাধারণ ক্রেতারা। কয়েক সপ্তাহ আগেও যে পেঁয়াজ কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল, সেই পেঁয়াজের দাম এখন কার্যত অর্ধেকে নেমে এসেছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় এই বড় দরপতন ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রাজধানীর মিরপুর-৬ ও মিরপুর-১১ এলাকার বাজার ঘুরে দেখা গেছে, নতুন মুড়িকাটা পেঁয়াজ এখন কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেও এই পেঁয়াজের দাম ছিল ১৩০ থেকে ১৫০ টাকা। ফলে অল্প সময়ের মধ্যেই পেঁয়াজের বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে।

আমদানি করা পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। পুরোনো পেঁয়াজের সরবরাহ খুবই কম, ফলে বাজার দখল করে নিয়েছে মৌসুমের নতুন পেঁয়াজ।

কেন কমলো দাম?

বিক্রেতারা জানান, একদিকে আমদানি করা পেঁয়াজের জোগান, অন্যদিকে দেশীয় নতুন পেঁয়াজের সরবরাহ হঠাৎ বেড়ে যাওয়ায় বাজারে এই দরপতন হয়েছে। ডিসেম্বরের শুরুতে নতুন পেঁয়াজ এলেও গত দুই সপ্তাহে সরবরাহ সবচেয়ে বেশি বেড়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত