ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাতিল হলো আরও ১৮ প্রার্থীর মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন যাচাই-বাছাইয়ে একের পর এক চমক। দেশের বিভিন্ন আসনে আরও ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নপত্রে ত্রুটি, মামলা সংক্রান্ত জটিলতা ও প্রয়োজনীয় কাগজপত্রের অসংগতির কারণেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র।
গাইবান্ধায় বাতিল ৮ জনের মনোনয়ন
গাইবান্ধা-১ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন—
মাজেদুর রহমান মাজেদ (জামায়াতে ইসলামী)
ছালমা আকতার (স্বতন্ত্র)
মো. মোস্তফা মহসীন (স্বতন্ত্র)
রমজান আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
মাহফুজুল হক সরদার (জাতীয় পার্টি)
গাইবান্ধা-২ আসনে বাতিল হওয়া প্রার্থীরা—
মোহাম্মদ আব্দুল মাজেদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
মিহির কুমার ঘোষ (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)
এ কে এম গোলাম আযম (খেলাফত মজলিস)
চট্টগ্রাম ও খুলনায় বাদ পড়লেন একাধিক প্রার্থী
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাতিল করা হয়েছে—
জিন্নাত আকতার (স্বতন্ত্র)
আহমদ কবির (স্বতন্ত্র)
এইচ এম আশরাফ বিন ইয়াকুব (বাংলাদেশ খেলাফত মজলিস)
খুলনা-৫ আসনে বাতিল—
শামীম আরা পারভীন (ইয়াসিন) (জাতীয় পার্টি)
খুলনা-৬ আসনে বাতিল—
মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর (জাতীয় পার্টি)
মো. আছাদুল বিশ্বাস (স্বতন্ত্র)
মুন্সীগঞ্জ-৩ আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল
মুন্সীগঞ্জ-৩ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
মো. মহিউদ্দিন (স্বতন্ত্র, জেলা বিএনপির সদস্যসচিব)
শ ম কামাল (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)
আনিস মোল্লা (লেবার পার্টি)
নূর হোসেন নূরানী (খেলাফত মজলিস)
কেন বাতিল হলো মনোনয়ন?
নির্বাচন অফিস সূত্র জানায়,মনোনয়নপত্রে তথ্যগত ত্রুটি প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি আইনি ও প্রশাসনিক অসংগতি
এসব কারণেই প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আপিল ও ভোটের গুরুত্বপূর্ণ তারিখ
নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী—
মনোনয়ন যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর – ৪ জানুয়ারি
আপিল দায়ের: ৫ জানুয়ারি – ৯ জানুয়ারি
আপিল নিষ্পত্তি: ১০ জানুয়ারি – ১৮ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?