ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্বর্ণের দামে নতুন রেকর্ড: আজ ২২ ক্যারেট সোনার দাম জেনেনিন

২০২৫ ডিসেম্বর ১৫ ০৯:০০:১২

স্বর্ণের দামে নতুন রেকর্ড: আজ ২২ ক্যারেট সোনার দাম জেনেনিন

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যার ফলে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ইতিহাসে প্রথমবারের মতো ২ লাখ ১৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

বাজুস জানায়, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নতুন মূল্য তালিকা কার্যকর হয়েছে রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) থেকে।

কেন আবার স্বর্ণের দাম বাড়ল?

জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ বা তেজাবি স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)

বাজুস ঘোষিত সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট: ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা

রূপার দামও বেড়েছে

স্বর্ণের পাশাপাশি রূপার বাজারেও মূল্যবৃদ্ধি কার্যকর হয়েছে। নতুন দামে—

২২ ক্যারেট রূপা: ৪ হাজার ৫৭২ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট রূপা: ৪ হাজার ৩৬২ টাকা

১৮ ক্যারেট রূপা: ৩ হাজার ৭৩২ টাকা

সনাতন পদ্ধতি: ২ হাজার ৮০০ টাকা

এই নতুন দাম ১৪ ডিসেম্বর থেকে দেশের সব জুয়েলারি দোকানে বাধ্যতামূলকভাবে কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত