ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হঠাৎ পাল্টে গেলো সোনার দাম,আজ থেকেই নতুন দর কার্যকর

২০২৫ ডিসেম্বর ১৪ ১০:২০:০৯

হঠাৎ পাল্টে গেলো সোনার দাম,আজ থেকেই নতুন দর কার্যকর

দেশের স্বর্ণবাজারে আবারও দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ভরিপ্রতি সোনার দাম এক ধাক্কায় বেড়েছে ৩ হাজার ৪৫২ টাকা। এর ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা। নতুন এই মূল্য আজ রবিবার (১৪ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্য সমন্বয়ের তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর সোনার দাম বাড়ায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২,১৫,৫৯৭ টাকা

২১ ক্যারেট: ২,০৫,৮০০ টাকা

১৮ ক্যারেট: ১,৭৬,৩৯৫ টাকা

সনাতন পদ্ধতি: ১,৪৬,৮৩৮ টাকা

বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি কমবেশি হতে পারে।

রুপার দামে নেই পরিবর্তন

সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে—

২২ ক্যারেট রুপা: ভরি ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট রুপা: ভরি ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট রুপা: ভরি ৩,৪৭৬ টাকা

সনাতন পদ্ধতি: ভরি ২,৬০১ টাকা

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের চাপ এবং স্থানীয় কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে সামনে সোনার বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত