ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ ভরিতে স্বর্ণের দাম কত? নতুন দর কার্যকর, জানুন আজকের তালিকা

২০২৫ ডিসেম্বর ১৩ ১১:৩৭:০৪

দেশের স্বর্ণবাজারে আবারও দামের পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন মূল্য অনুযায়ী শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে স্বর্ণের সংশোধিত দাম কার্যকর হয়েছে, যা আজ শনিবার (১৩ ডিসেম্বর)ও অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।

আজ দেশের বাজারে স্বর্ণের নতুন দাম

নতুন মূল্যতালিকা অনুযায়ী, আজ দেশের জুয়েলারি দোকানগুলোতে—

২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ভরি প্রতি ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা

২১ ক্যারেট স্বর্ণ ভরি প্রতি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ ভরি প্রতি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা

এই দামগুলো প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের জন্য নির্ধারিত।

গহনা কিনলে বাড়তি খরচ কত?

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কার কেনার সময় নির্ধারিত মূল দামের সঙ্গে অতিরিক্ত কিছু খরচ যুক্ত হবে। এর মধ্যে রয়েছে—

সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট

বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি (মেকিং চার্জ)

তবে গহনার ডিজাইন ও কারুকাজের ওপর ভিত্তি করে মজুরির হার কম-বেশি হতে পারে।

রুপার দামে নেই কোনো পরিবর্তন

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে—

২২ ক্যারেট রুপা: ভরি প্রতি ৪ হাজার ২৪৬ টাকা

২১ ক্যারেট রুপা: ভরি প্রতি ৪ হাজার ৪৭ টাকা

১৮ ক্যারেট রুপা: ভরি প্রতি ৩ হাজার ৪৭৬ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ভরি প্রতি ২ হাজার ৬০১ টাকা

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় কোনো ওঠানামা না হলে আপাতত দেশের বাজারেও এই দরই বহাল থাকতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত