ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ওসমান হাদিকে গু`লি: জুলকারনাইন সায়েরের চাঞ্চল্যকর দাবি

২০২৫ ডিসেম্বর ১২ ১৮:০৬:১৮

ওসমান হাদিকে গু`লি: জুলকারনাইন সায়েরের চাঞ্চল্যকর দাবি

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসে যেসব তথ্য তুলে ধরেছেন, তা নতুন করে আলোচনায় এসেছে।

সায়েরের দাবি: ভারতীয় গোয়েন্দাদের সহায়তায় আততায়ী অনুপ্রবেশ

জুলকারনাইন সায়ের দাবি করেন—

গত কয়েক মাসে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা অন্তত ৮০ জন আততায়ীকে (সুব্রত বায়েনের মতো) বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে।

নির্বাচনকে ঘিরে আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া-মেহেরপুরের চরমপন্থি গ্রুপসহ কয়েকটি নেটওয়ার্ক এক হয়ে বিভিন্ন প্রার্থী, কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় স্থানীয় ব্যক্তিদের হত্যা বা সহিংসতার মাধ্যমে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন,“এ পরিকল্পনা শুধু আতঙ্ক নয়, সংগঠিত অপরাধ ও বাহ্যিক নাশকতার সুস্পষ্ট অংশ।”

পশ্চিমবঙ্গ পুলিশের কর্মকর্তার সম্পৃক্ততার কথাও জানান তিনি

স্ট্যাটাসে সায়ের উল্লেখ করেন—

পশ্চিমবঙ্গ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সুব্রত বায়েনের হ্যান্ডলার ছিলেন,

জামিনে থাকা পিচ্চি হেলাল,

গণমুক্তি ফৌজের প্রধান মুকুল

—তারা সম্প্রতি টেলিফোন কনফারেন্সে সহিংসতার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

কারাগার থেকেই যোগাযোগ পরিচালনা করেন সুব্রত বায়েন

সায়েরের তথ্য মতে—

কারাগারে থাকা সুব্রত বায়েন নিজের মেয়ের মোবাইল ব্যবহার করেপিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাঈদ, দিপু,এবং নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন–এর সঙ্গে যোগাযোগ করেন।

সুব্রত বায়েনের মেয়ে সিনথিয়া বিতু তাদের সবাইকে একাধিক কনফারেন্স কলে যুক্ত করেন।

এই কথোপকথনে নির্বাচনে সহিংসতা ও টার্গেট কিলিং–সংক্রান্ত আলোচনা হয়েছে বলে দাবি তার।

সায়েরের সতর্কতা: “নির্বাচন বানচালের চেষ্টা চলবে”

জুলকারনাইন সায়ের স্ট্যাটাসে আরও লেখেন—

“নির্বাচন ভণ্ডুল করতে এবং দেশকে অস্থিতিশীল করতে বিশেষ একটি গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের মোকাবিলা করার একমাত্র উপায়—একতাবদ্ধ থাকা।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত