ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা হলেন যিনি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় ধরনের পরিবর্তন এসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। নির্বাচন সামনে রেখে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁর পদত্যাগ গ্রহণ করে নতুন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। মন্ত্রিপরিষদ বিভাগ আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে এ পরিবর্তন নিশ্চিত করেছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় মাঠে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন আসিফ মাহমুদ। শেখ হাসিনার বিদায়ের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত হন তিনি। গত ১৬ মাসে দেশের ক্রীড়াঙ্গন পুনর্গঠনে নানা উদ্যোগ নেন; বিশেষ করে ফুটবলের জনপ্রিয়তা বাড়ে তাঁর সময়েই। ক্রিকেটেও কাঠামোগত উন্নয়ন ও সংস্কারের চেষ্টা শুরু হয়েছিল।
তবে তাঁর বিরুদ্ধে সমালোচনাও কম ছিল না। বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলকে অংশ নিতে উৎসাহ দেওয়া কিংবা উপদেষ্টার ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব বিস্তারের মতো অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পদত্যাগের আগে সংবাদ সম্মেলনে নিজের কাজের মূল্যায়ন তুলে ধরলেও পদত্যাগ নিয়ে সরাসরি কিছু বলেননি। পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।
আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা অনেক আগেই জানিয়েছিলেন আসিফ মাহমুদ, তবে কোন দল বা অঞ্চল থেকে মাঠে নামবেন—তা এখনো স্পষ্ট নয়।
এদিকে তাঁর অবর্তমানে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছেন ড. আসিফ নজরুল, যিনি এতদিন আইন উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) সামলাবেন মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান।
নতুন দায়িত্বে আসিফ নজরুল কী পরিবর্তন আনবেন—তা এখন দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল