ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি স্থগিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শীতকালীন ছুটি স্থগিত করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শেষ না হওয়ায় আগামী ১১–১৫ ডিসেম্বরের ছুটি বাতিল করে এ সময়ে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত একটি চিঠি জেলা ও উপজেলা পর্যায়ে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, যেসব প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি, সেগুলোকে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা গ্রহণ করতে হবে। শুক্রবার ও শনিবার বাদে এই তিন কার্যদিবসে প্রান্তিক মূল্যায়ন শেষ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষক আন্দোলনের কারণে প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত না হওয়ায় ছুটি স্থগিত করে পরীক্ষা গ্রহণের নতুন সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।
এ সিদ্ধান্ত অনুযায়ী, শীতকালীন ছুটি কার্যত পিছিয়ে গেল এবং প্রথমে অসমাপ্ত প্রান্তিক পরীক্ষা সম্পন্ন করতে হবে সব বিদ্যালয়কে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল