ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : ৩২ হাজার শিক্ষকের জন্য দুঃসংবাদ
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা প্রধান শিক্ষক পদে ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি এখন আইনি জটিলতায় আটকে আছে। এতে শিক্ষা প্রশাসনে যেমন স্থবিরতা তৈরি হয়েছে, তেমনি পদোন্নতির অপেক্ষায় থাকা অসংখ্য সহকারী শিক্ষকও মানসিক চাপে রয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, একটি চলমান মামলার কারণে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। মামলাটি দ্রুত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষক নিয়োগ–পদোন্নতির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “সারা দেশে ৩২ হাজার স্কুলে প্রধান শিক্ষকের পদ খালি। কিন্তু একটি মামলার কারণে আমরা ৩২ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দিতে পারছি না। মামলাটি শেষ হলে একসঙ্গে বহু সমস্যার সমাধান হবে।”
শিক্ষক সংকটে বিপর্যস্ত দূরবর্তী অঞ্চল—আসছে নতুন নিয়োগ
কুতুবদিয়ার কয়েকটি স্কুল পরিদর্শনে গিয়ে উপদেষ্টার নজরে আসে ভয়াবহ শিক্ষকস্বল্পতা। তিনি ঘোষণা দেন, দূরবর্তী ও বিচ্ছিন্ন এলাকায় নতুন করে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে, যাতে স্কুলগুলোতে শিক্ষার মান ধরে রাখা যায়।
পরিদর্শনকালে তিনি কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উত্তর লেমশীখালী ও পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন, শ্রেণিকক্ষ, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। এছাড়া তিনি কুতুবদিয়ার বাতিঘর ও সমুদ্রসৈকতও পরিদর্শন করেন।
এ সময় তাঁর সহধর্মিণী রমা সাহা, ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা এবং জেলা–উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল