ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন, জানাল বিএনপি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, আজ রাতের পর কোনো সময় বা আগামীকাল শুক্রবার সকালে তাঁকে লন্ডনের উদ্দেশে বিশেষ বিমানে নেওয়া হতে পারে। সেখানে ইতিমধ্যে তাঁর জন্য একটি হাসপাতালও নির্ধারণ করা হয়েছে।
লন্ডন সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন যাঁরা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন যাত্রা করবেন। তাদের তালিকা—
সৈয়দা শামিলা রহমান (পুত্রবধূ)
ডা. এ জেড এম জাহিদ হোসেন
ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা)
ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী
ডা. সাহাবুদ্দিন তালুকদার
ডা. নুরুদ্দিন আহমেদ
ডা. মোহাম্মদ জাফর ইকবাল
ডা. মোহাম্মদ আল মামুন
হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ)
সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ)
আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী)
মাসুদুর রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি)
ফাতেমা বেগম (গৃহপরিচারিকা)
রুপা শিকদার (গৃহপরিচারিকা)
দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন
৮০ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, কিডনি, হৃদপিণ্ড, ফুসফুস ও চোখের জটিলতা ছাড়াও লিভারের গুরুতর সমস্যায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন।২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা ও পরবর্তী পরিবর্তনের পর তিনি কারামুক্ত হন এবং চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। দীর্ঘ ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?