ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ স্বর্ণের ভরিতে নতুন দাম কত? জেনে নিন সর্বশেষ মূল্য

২০২৫ ডিসেম্বর ০৪ ১৫:০৭:১৫

আজ স্বর্ণের ভরিতে নতুন দাম কত? জেনে নিন সর্বশেষ মূল্য

দেশের বাজারে আবারও সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানায়, স্বর্ণের ভরিতে ১,০৫০ টাকা কমানো হয়েছে, যা আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে কার্যকর।

এর আগে ১ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানো হলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী কম দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশের বাজারে।

আজকের (৪ ডিসেম্বর) সর্বশেষ স্বর্ণের দাম – প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট: ২,১১,৯৫ টাকা

২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা

১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা

সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণের মূল দামের সঙ্গে সরকারি ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। ডিজাইন, মান ও হ্যান্ডমেইড গহনার ক্ষেত্রে মজুরি ভিন্ন হতে পারে।

আগের দাম (১ ডিসেম্বর কার্যকর)

২২ ক্যারেট – ২,১২,১৪৫ টাকা

২১ ক্যারেট – ২,০২,৪৯৯ টাকা

১৮ ক্যারেট – ১,৭৩,৫৭২ টাকা

সনাতন – ১,৪৪,৪২৪ টাকা

চলতি বছর এখন পর্যন্ত ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে — এর মধ্যে ৫৬ বার বেড়েছে, আর ২৭ বার কমেছে।২০২৪ সালে মোট ৬২ বার সমন্বয় হয়েছিল।

রুপার বর্তমান দাম অপরিবর্তিত

রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আজকের দাম—

২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট রুপা: ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট রুপা: ৩,৪৭৬ টাকা

সনাতন রুপা: ২,৬০১ টাকা

চলতি বছর রুপার দাম ৯ বার সমন্বয় হয়েছে — ৬ বার বেড়েছে, ৩ বার কমেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত