ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খসখসে ও প্রাণহীন চুলে আর্দ্রতা ফেরাতে ডিপ কন্ডিশনিংয়ের সহজ কৌশল

২০২৫ ডিসেম্বর ০৩ ১৪:১৩:৪৭

খসখসে ও প্রাণহীন চুলে আর্দ্রতা ফেরাতে ডিপ কন্ডিশনিংয়ের সহজ কৌশল

শীতের রুক্ষ ও খসখসে চুলে আবারও জেল্লা ফেরাতে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ‘ডিপ কন্ডিশনিং’। বিশেষজ্ঞদের মতে, শীতের শুষ্ক আবহাওয়া ও ধুলোবালির কারণে চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। তার উপর বারবার হেয়ার কালার, হিট স্টাইলিং, বিভিন্ন প্রসাধনী ব্যবহার চুলকে আরও শুষ্ক ও প্রাণহীন করে তোলে। এই পরিস্থিতিতে নিয়মিত ডিপ কন্ডিশনিং চুলে আর্দ্রতা ফিরিয়ে আনে, ভাঙা চুল কমায় এবং স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে।

চুল স্ট্রেট, কোঁকড়ানো, ড্রাই বা তেলতেলে—সব ধরনের চুলেই সপ্তাহে অন্তত এক দিন ডিপ কন্ডিশনিং করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পার্লারে না গিয়ে বাড়িতেই সহজ উপায়ে ডিপ কন্ডিশনিং করা যায়।

সবচেয়ে সহজ পদ্ধতির মধ্যে রয়েছে—টক দই, যা শ্যাম্পুর পর আধা ঘণ্টা লাগিয়ে রাখলে শুষ্ক চুলকে নরম করে এবং অতিরিক্ত তৈলাক্ত চুলকেও ভারসাম্যে আনে।অন্যদিকে অ্যালো ভেরা জেল চুলে আর্দ্রতা ধরে রাখতে অসাধারণ কাজ করে। মধুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে এটি আরও কার্যকর হয়।এছাড়া নারকেল তেল ও মধুর মিশ্রণ চুলের ভাঙন কমায়, চুলকে করে তোলে আরও মসৃণ ও শক্তিশালী।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ডিপ কন্ডিশনিং চুলকে শুধু সুন্দরই রাখে না বরং শীতের ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ