ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
খালেদা জিয়াকে নিয়ে যা বললেন তামিম ইকবাল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। সোমবার (১ ডিসেম্বর) জোহরের নামাজের পর ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে গুলশানের আজাদ মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা বিপুল সংখ্যায় অংশ নেন। দোয়ার আগে ও পরে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। পুরো পরিবেশজুড়ে ছিল আবেগঘন ও ভক্তিময় পরিবেশ।
এ আয়োজনের অংশ হিসেবে গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে এবং বনানী কবরস্থান এলাকায় দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মিসবাউল আলম, শোআইব হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মশিউর রহমান মহানসহ আরও অনেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল