ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সোনার দামে বড় পরিবর্তন: জানুন নতুন মূল্য তালিকা

২০২৫ ডিসেম্বর ০১ ১২:২৩:১৮

সোনার দামে বড় পরিবর্তন: জানুন নতুন মূল্য তালিকা

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের সমন্বয় আনা হয়েছে। আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার মূল্য বাড়ার প্রভাবে বাংলাদেশেও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২৯ নভেম্বর) রাতে প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরি প্রতি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দামে রবিবার (৩০ নভেম্বর) থেকে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে এবং মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত একই দাম বজায় রয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বাড়তে থাকায় স্বর্ণের দাম সমন্বয় করা ছাড়া বিকল্প ছিল না।

সোনার নতুন দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২,১০,৫৭০ টাকা

২১ ক্যারেট: ২,০১,০০৬ টাকা

১৮ ক্যারেট: ১,৭২,২৮৯ টাকা

সনাতন পদ্ধতি: ১,৪৩,৩২৭ টাকা

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের উপরে ৫% সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা, ওজন ও মান অনুযায়ী শ্রমমূল্য পরিবর্তিত হতে পারে।

রুপার বাজারে কোনো পরিবর্তন নেই

রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান দর—

২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট রুপা: ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট রুপা: ৩,৪৭৬ টাকা

সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা

সোনার দাম বৃদ্ধির ফলে বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা থাকায় স্বর্ণের দাম এখনও আরও পরিবর্তন হতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত