ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
স্পাইডার ভেন, লালচে তালু, অসাড়তা—লিভার সমস্যার ৫ পূর্বলক্ষণ
লিভারের রোগ অনেক সময় দেরি না হওয়া পর্যন্ত ধরা পড়ে না। জন্ডিস, পেট ফাঁপা বা বুকজ্বালাকে অনেকে লিভারের অসুখের প্রধান লক্ষণ মনে করেন। কিন্তু চিকিৎসকদের মতে, লিভারের সমস্যা প্রথমে ধরা পড়ে হাত–পায়ের পরিবর্তনে। হাতের তালু, নখ, গোড়ালি ও শিরায় কিছু বিশেষ লক্ষণ দেখা দিলে তা লিভারের অসুস্থতার স্পষ্ট ইঙ্গিত হতে পারে।
বিশেষ করে ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমার সমস্যা হলে শরীরের বিভিন্ন অংশে পরিবর্তন দেখা দেয়। নিচে হাত–পায়ে হওয়া সেই উপসর্গগুলো তুলে ধরা হলো—
হাতের তালুতে লালচে ভাব
যন্ত্রণাহীন লালচে ছোপ দুই হাতের তালুতেই দেখা দিলে সতর্ক হতে হবে। লিভারের অসুখ হলে শরীরে হরমোনের ক্ষরণ ব্যাহত হয়, ফলে রক্তনালিগুলো প্রসারিত হয়ে প্রদাহ সৃষ্টি করে। হাত ফুলে ওঠা, ছোপ ছড়িয়ে পড়া—এসবই লিভারের সমস্যার লক্ষণ।
নখের রঙের পরিবর্তন
নখ সাদাটে, ফ্যাকাশে বা হলদেটে হয়ে গেলে তা লিভারের রোগের ইঙ্গিত। নখের রঙ বদলে গেলে শরীরে আয়রনের ঘাটতিও থাকতে পারে। এগুলো উপেক্ষা করলে রোগ আরও গভীরে যেতে পারে।
গোড়ালি ও পায়ে কালচে ছোপ
পা ফুলে ওঠা, চুলকানি এবং গোড়ালিতে কালচে দাগ পড়া লিভারের রোগের অন্যতম লক্ষণ। সিরোসিস বা লিভারে গভীর ক্ষত হলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, শরীরে জল জমে। ফলে গোড়ালি ফুলে ওঠে এবং পায়ের রং গাঢ় হয়ে যায়। এই অবস্থাকে বলা হয় পেরিফেরাল ভাসকুলার ডিজিজ।
স্পাইডার ভেন
পায়ের পাতায় জালের মতো নীলচে বা সবুজ শিরা দেখা গেলে তাকে স্পাইডার ভেন বলে। লিভারের অসুখ হলে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়, যা এই উপসর্গের কারণ হতে পারে।
হাত–পায়ে অসাড়তা
হেপাটাইটিস সি, অ্যালকোহলিক ফ্যাটি লিভার বা দীর্ঘদিন লিভারের প্রদাহ থাকলে হাত–পায়ের স্নায়ু প্রভাবিত হয়। ফলে অসাড়তা, ব্যথা, ও পায়ের শিরায় টান ধরা অনুভূত হতে পারে।
এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)