ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ত্বক টানটান ও তারুণ্য ধরে রাখতে রোজ চুমুক দিন এই তিন পানীয়ে

২০২৫ নভেম্বর ২৯ ১১:০৮:১২

ত্বক টানটান ও তারুণ্য ধরে রাখতে রোজ চুমুক দিন এই তিন পানীয়ে

চল্লিশের পর ত্বকে বয়সের ছাপ পড়া স্বাভাবিক। তবে বাইরে যত দামি প্রসাধনী ব্যবহার করা হোক না কেন, শরীরের ভেতর থেকে সঠিক যত্ন না নিলে ত্বকের বলিরেখা ও বার্ধক্যের ছাপ ঠেকানো যায় না। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কয়েকটি প্রাকৃতিক ও ভেষজ পানীয় খেলে ত্বক টানটান থাকে, ধীরে বয়স বাড়ে এবং ত্বক পায় স্বাভাবিক উজ্জ্বলতা।

মানুষের বয়স যখন চল্লিশের কোঠায় পৌঁছয়, তখনই ত্বকে সূক্ষ্ম রেখা, ঢিলে ভাব ও ক্লান্ত চেহারা দেখা দিতে থাকে। অনেকেই তখন হরমোন ইনজেকশন, অপ্রয়োজনীয় সাপ্লিমেন্ট বা অতিরিক্ত কসমেটিকসের উপর নির্ভর করে ফেলেন, যা উল্টো ক্ষতি করতে পারে। এর বদলে সহজ, প্রাকৃতিক পানীয়ই ত্বকের জন্য নিরাপদ ও উপকারী।

নিচের তিনটি পানীয় নিয়মিত অভ্যাস করলে ত্বকের বার্ধক্য অনেকটাই ধীরে আসে।

১) টম্যাটোর রসটম্যাটোতে থাকে লাইকোপিন, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। এটি ত্বককে ফ্রি-র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি টম্যাটোর ভিটামিন–এ, সি ও কে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। টম্যাটোর রস বা স্যুপ—দু’টিই সমান উপকারী।

২) আনারস–পুদিনার ডিটক্স ওয়াটার২–৩ কাপ জল একটি কাচের জারে নিন।এক কাপ আনারসের টুকরো এবং ৫–৬টি পুদিনা পাতা যোগ করে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন।এই ডিটক্স জল শরীর থেকে টক্সিন বের করে, হজম বাড়ায় এবং অতিরিক্ত ক্যালোরি কমাতে সাহায্য করে। নিয়মিত পান করলে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়।

৩) শসা–লেবুর পানীয়একটি জারে শসার কুচি, পাতিলেবুর পাতলা স্লাইস (খোসা-সহ) এবং কয়েকটি পুদিনা পাতা দিন।তারপর জল ঢেলে ২ ঘণ্টা রেখে দিন।সকালে খালি পেটে বা সারাদিন সময়ে সময়ে এই পানীয় চুমুক দিয়ে খাওয়া যায়। এটি হজমশক্তি ও বিপাকহার বাড়ায়, শরীরকে হাইড্রেটেড রাখে, ফলে ত্বক থাকে সতেজ ও বলিরেখামুক্ত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ