ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম বাহরাইন ফুটবল ম্যা,জেনেনিন ফলাফল

২০২৫ নভেম্বর ২৮ ১৬:২৫:২৫

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম বাহরাইন ফুটবল ম্যা,জেনেনিন ফলাফল

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬–এর মূলপর্বে জায়গা পাওয়ার স্বপ্ন এখন হাতের নাগালে বাংলাদেশের। আজ চীনের চংকিংয়ে গ্রুপ ‘এ’-র গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে লাল-সবুজের তরুণরা নিজেদের আশা জিইয়ে রেখেছে। এই জয়ের মাধ্যমে বাছাইপর্বে টানা চার ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ দল।

বাংলাদেশের সামনে এখন একমাত্র চ্যালেঞ্জ স্বাগতিক চীন। তিন ম্যাচে অপরাজিত তারাও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কাছাকাছি। চীন জিতলে গ্রুপের শেষ ম্যাচেই নির্ধারিত হবে কোন দল সরাসরি যাবে মূলপর্বে—বাংলাদেশ নাকি চীন। সেই ম্যাচ হবে গ্রুপের ফাইনালের মতো লড়াই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। নাজমুল হুদা ফয়সাল, রিফাত ও অপু কয়েকটি নিশ্চিত সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোল পায়নি দল। ২০ ও ২৮ মিনিটে রিফাতের দুটি সুবর্ণ সুযোগ ফিরিয়ে দেন বাহরাইনের গোলরক্ষক। ফ্রি–কিক ও কর্নার থেকেও গোলের দেখা মেলেনি।

৩৪ মিনিটে চাপ বাড়ায় বাহরাইন। তবে গোলরক্ষক আলিফ রহমানের চমৎকার সেভ এবং ডিফেন্ডার কামালের গোললাইন ক্লিয়ারেন্সে বিপদ কাটে বাংলাদেশের।

দ্বিতীয়ার্ধে ম্যাচে আসে দ্রুত গতি। ৪৭ মিনিটে মানিকের ক্রসে রিফাত আবারও সুযোগ তৈরি করেন, কিন্তু গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোল হয়নি। অবশেষে ৫৯ মিনিটে সফলতা পায় বাংলাদেশ। সাব্বিরের লং থ্রো ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে তা ধরে ‘সুপার সাব’ বায়েজিত জোরালো শটে ম্যাচের প্রথম গোলটি করেন।

৬৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে, কিন্তু রিফাত ও বায়েজিত দু’জনের চেষ্টাই থামিয়ে দেয় বাহরাইন। এরপর ৭২ মিনিটে অধিনায়ক ফয়সালের দারুণ থ্রু পাস থেকে মানিক বল নিয়ন্ত্রণ নিয়ে দূরপাল্লার শটে করেন দ্বিতীয় গোল।

৮৫ মিনিটে বাহরাইন এক গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ আর গোলরক্ষকের দৃঢ়তায় আর গোল পায়নি তারা। জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা।

ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ভিডিও কলে যুক্ত হয়ে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে উৎসাহ ও অভিনন্দন জানান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত