ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আগুনে পুড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

২০২৫ নভেম্বর ২৪ ১৮:৪৮:২০

আগুনে পুড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী বিজয় একাত্তর হলের এক্সটেনশন অংশে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে যমুনা ভবনের পেছনে আগুন দেখা দিলে হলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল তাদের নিকটবর্তী হওয়ায় পৌঁছাতে সময় লাগবে না।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

হলের কয়েকজন শিক্ষার্থী জানান, প্রথমে একটি বিকট শব্দ শোনা যায়। শব্দের পরপরই এক্সটেনশন অংশ থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন— গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত