ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য তালিকা প্রকাশ

২০২৫ নভেম্বর ২৪ ০৮:২৪:৪০

আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য তালিকা প্রকাশ

আজ ২৪ নভেম্বর ২০২৫, দেশের স্বর্ণবাজারে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। একদিন আগেই মূল্য বৃদ্ধি করা হলেও মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দরপতনের কারণে বাজুস জরুরি বৈঠক করে নতুন মূল্য নির্ধারণ করেছে, যা শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৃহস্পতিবার (২০ নভেম্বর) মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেয়। এর আগে এই কমিটি ২২ ক্যারেট প্রতি ভরিতে ২ হাজার ৬১২ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছিল, যা কার্যকরের এক দিনের মধ্যেই প্রত্যাহার করতে হলো বাজার পরিস্থিতির কারণে।

নতুন দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির মূল্য কমে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা; যা আগের দামের তুলনায় ১ হাজার ৩৫৩ টাকা কম। একইভাবে ২১ ক্যারেট সোনার দাম ১ হাজার ৩০৭ টাকা কমে নির্ধারিত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ১০৮ টাকা, এখন নতুন দর ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা। তবে ব্যতিক্রম হিসেবে সনাতন পদ্ধতির সোনার দাম ৯৪৪ টাকা বৃদ্ধি পেয়েছে; নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

এদিকে, রুপার বাজারে কোনো ধরনের পরিবর্তন আসেনি। আগের মতোই ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে রুপার ভরি ২ হাজার ৬০১ টাকায় অপরিবর্তিত রয়েছে।

এছাড়া যারা আনা অনুযায়ী সোনার দাম জানতে চান—২২ ক্যারেটের প্রতি আনা সোনার দাম এখন ১৩,০১০.৪৩ টাকা, ২১ ক্যারেটের ১২,৪১৮.৫ টাকা এবং ১৮ ক্যারেটের ১০,৬৪৪.৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, বাজারে অলংকার কিনতে হলে এই নির্ধারিত দামের সঙ্গে ৫% ভ্যাট এবং ভরি প্রতি ন্যূনতম ৩,৫০০ টাকা মজুরি যোগ হবে।

বাজারে প্রতিদিনের স্বর্ণদামের আপডেট জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত