ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভূমিকম্পে ছেলের মৃত্যুর ৫ ঘণ্টা পর বাবারও মৃত্যু
নরসিংদীর গাবতলী এলাকায় ভূমিকম্পে সানশেড ভেঙে আহত হওয়ার পাঁচ ঘণ্টা পর মারা গেলেন মো. উজ্জ্বল হোসেন (৪০)। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিনের দুপুর একটার দিকে মারা যায় তার ১১ বছর বয়সী ছেলে ওমর।
নিহত উজ্জ্বলের ভাই মো. জাকির হোসেন জানান, উজ্জ্বল নরসিংদী পাট গবেষণা ইনস্টিটিউটে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। সকালে ভূমিকম্প অনুভূত হলে উজ্জ্বল তার ছেলে ও দুই মেয়েকে নিয়ে দ্রুত বাসা থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় বাসার সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা চারজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। পরে সেখান থেকে উজ্জ্বল ও তার ছেলেকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে ওমরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। উজ্জ্বলকে প্রথমে জরুরি বিভাগের ওয়ান-স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
জাকির জানান, ওমর নরসিংদীর জামিয়া কামিয়া মাদরাসায় হিফজ বিভাগে পড়তেন। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার উত্তরপাড়া গ্রামে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনাটি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?