ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জামায়াতের প্রার্থী তালিকায় বড় চমক, আলোচনায় জনপ্রিয় আলেম ও নতুন মুখ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছে। প্রাথমিক প্রার্থী তালিকায় যেখানে ভোটের ময়দানে প্রার্থীরা কাজ শুরু করেছিলেন, সেখানে চূড়ান্ত তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আন্দোলনে অংশগ্রহণকারী দল, মহিলা, অমুসলিম, ছাত্র-যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করতে জামায়াত এই সিদ্ধান্ত নিয়েছে।
২০২৫ সালের নির্বাচনের জন্য জামায়াত ৩০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে রাত-দিন প্রচারণা চালাচ্ছেন এবং সব আসনে একক প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। দলের সূত্র জানিয়েছে, বর্তমানে প্রার্থী তালিকায় অন্তত চারজন সাবেক বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এবং কয়েকজন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে যে, জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে মনোনয়ন দেওয়া হতে পারে। এছাড়া কুষ্টিয়ার একটি আসনে জনপ্রিয় আলেম আমির হামজাকে মনোনয়ন দেওয়া চূড়ান্ত করা হয়েছে। জামায়াত দেশের খ্যাতনামা আলেমদের সংসদে আনার চেষ্টা করছে এবং সরাসরি দলের সঙ্গে যুক্ত নয় এমন জনপ্রিয় ইসলামিক বক্তাদেরও মনোনয়ন দেওয়া হতে পারে।
জুলাই আন্দোলনের পর অমুসলিম সম্প্রদায়ের কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা বেড়েছে। মন্দির পাহারা, পূজার নিরাপত্তা এবং ধর্মীয় উপাসনালয় সংরক্ষণে জামায়াতের কার্যক্রমের কারণে অমুসলিম সম্প্রদায়ের মধ্যে দলটির প্রতি বিশ্বাস তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে একজন উপজাতি প্রার্থীও অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাছাড়া, প্রাথমিক তালিকায় যেখানে কোনো মহিলা প্রার্থী ছিল না, চূড়ান্ত তালিকায় কয়েকজন উচ্চশিক্ষিত এবং সুপরিচিত মহিলা প্রার্থী যুক্ত হতে পারেন। এতে ভোটারদের কাছে তালিকাটি আরও সমন্বিত এবং বৈচিত্র্যময় হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?