ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিক্ষকদের জন্য সুখবর: কমছে গ্রেড, বাড়ছে বেতন

২০২৫ নভেম্বর ১৯ ১০:৫৬:৩১

শিক্ষকদের জন্য সুখবর: কমছে গ্রেড, বাড়ছে বেতন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বড় ধরনের সুসংবাদ এসেছে। তাদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে উন্নীত করে ১১তম গ্রেডে উন্নয়নের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার।

শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা ইতিবাচক

ডা. বিধান রঞ্জন জানান, দেশের প্রাথমিক শিক্ষকদের ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সাথে আলোচনায় সন্তোষ প্রকাশ করেছে এবং নতুন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।তবে কিছু অনিবন্ধিত বা ‘ভুঁইফোড়’ সংগঠন আন্দোলন চালিয়ে গিয়ে শিক্ষকদের বিভ্রান্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষিকার মৃত্যুতে দুঃখ প্রকাশ

সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, “শিক্ষকদের অধিকার রক্ষায় সরকার সর্বদা আন্তরিক।”

ডিপিএড কোর্স চালুর সিদ্ধান্ত

বৈঠকে আরও জানানো হয়, দেশের ১২টি টিচার্স ট্রেনিং সেন্টারে (TTC) ১০ মাস মেয়াদি ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রাম পুনরায় চালুর প্রস্তাব অনুমোদিত হয়েছে। ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে দ্রুতই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

গানের শিক্ষক নিয়োগ ভবিষ্যৎ সরকার দেখবে

সংবাদ সম্মেলনে গানের শিক্ষক নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা জানান, বর্তমান সরকারের মেয়াদে এ পদে নিয়োগ সম্ভব নয়; তবে ভবিষ্যৎ সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত