ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চরম দু:সংবাদ : আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০২৫ নভেম্বর ১৯ ১০:৪৫:৪১

চরম দু:সংবাদ : আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৯ নভেম্বর) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর মতলব দক্ষিণ জোনাল অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—নাগদা উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার সংস্কার, ৩৩ কেভি লাইন রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং গাছপালা ছাঁটাইয়ের কাজের কারণে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সংস্কারের কারণে উপজেলার দুইটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন বিদ্যুৎবিহীন থাকবে। এগুলো হলো—

মতলব পৌরসভা

নারায়ণপুর পৌরসভা

খাদেরগাঁও ইউনিয়ন

নায়েরগাঁও উত্তর ইউনিয়ন

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন

উল্লেখিত সব গ্রাম ও মহল্লায় একই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ চালু

পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ চালু করা হবে। পাশাপাশি সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত