ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই নতুন তালিকাই হবে আসন্ন জাতীয় নির্বাচনে ব্যবহৃত একমাত্র অফিসিয়াল ভোটার তালিকা—এমনটাই নিশ্চিত করেছে কমিশন।
এর আগে গত ৩ নভেম্বর প্রকাশিত হয়েছিল খসড়া ভোটার তালিকা। ওই তালিকা পর্যালোচনা করে আপত্তি–নিষ্পত্তির পর আজ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, বর্তমানে দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।এর মধ্যে—
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন
হিজড়া ভোটার: ১ হাজার ২৩০ জন
তিনি আরও জানান, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর বয়স সম্পূর্ণ করেছেন, তারাই এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অর্থাৎ নতুন তালিকায় যুক্ত হওয়া এসব ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে যোগ্য বলে বিবেচিত হবেন।
নির্বাচন কমিশনের মতে, হালনাগাদ এই ভোটার তালিকা প্রক্রিয়া নির্বাচনের প্রস্তুতিকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে বড় ভূমিকা রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)