ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
যে কারণে আপিল করতে পারবেন না শেখ হাসিনা—জেনে নিন আইনের বিধান
মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ঘোষণা করা হবে শেখ হাসিনাসহ তিন আসামির রায়
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণা করা হবে। গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো মামলার রায় এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে দেওয়া হচ্ছে।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় দেবেন। রায় সরাসরি সম্প্রচার করার জন্য আদালত ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে।
মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং আদালতের কাছে পলাতক হিসেবে তালিকাভুক্ত। তবে তৃতীয় আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনকে অতীতেই আদালতে হাজির করা হয়েছে।
কেন আপিল করতে পারবেন না শেখ হাসিনা?
আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কোনো গ্রেফতারকৃত আসামি রায় ঘোষণার পর ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। রাষ্ট্রপক্ষও একই সময়ের মধ্যে আপিলে যেতে পারে।কিন্তু পলাতক আসামিদের ক্ষেত্রে নিয়ম সম্পূর্ণ ভিন্ন।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম জানিয়েছেন—
যতক্ষণ পর্যন্ত কোনো পলাতক আসামি গ্রেফতার না হচ্ছে, ততক্ষণ তিনি আপিল বিভাগে কোনো আপিল করতে পারবেন না।অর্থাৎ, শেখ হাসিনা আপিল করতে হলে তাকে প্রথমে বাংলাদেশে এনে গ্রেফতার দেখাতে হবে।
নারী হওয়ায় কি বিশেষ সুবিধা পাবেন?
এই বিষয়ে প্রসিকিউটর তামিমের ব্যাখা—
সিআরপিসিতে নারী, শিশু, কিশোর বা অসুস্থ ব্যক্তির জামিন প্রক্রিয়ায় কিছু সুবিধা থাকলেও,
রায় প্রদানের ক্ষেত্রে নারী-পুরুষ কারও জন্য আলাদা সুবিধা নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও নারীদের জন্য কোনো বিশেষ প্রিভিলেজ নেই।
অতএব, শেখ হাসিনা নারী হওয়ায় রায় বা শাস্তির ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা পাবেন না। আদালত আসামির অপরাধ ও তার গুরুতরতা বিবেচনা করেই সিদ্ধান্ত দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)