ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শেখ হাসিনা কী আপিল করতে পারবেন? যা জানা গেল
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায় ঘোষণা করবে। এই মামলার রায় প্রদান করবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
ত্রিশ দিনের মধ্যে গ্রেফতার হওয়া আসামিরা নিয়ম অনুযায়ী আপিলের জন্য আবেদন করতে পারবেন। তবে মামলার পলাতক আসামি যেমন শেখ হাসিনা ও আসাদুজ্জামান, তাদের সাজা হলেও আপিল করার সুযোগ থাকবে না। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম জানান, “পলাতক আসামিদের ক্ষেত্রে আপিলের সুযোগ নেই।”
ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) নারী, অসুস্থ, কিশোর বা শিশুদের জামিনে অগ্রাধিকার থাকলেও, রায় প্রদানের ক্ষেত্রে বিশেষ কোনো ছাড় নেই। ট্রাইব্যুনাল আইনেও নারী বা পুরুষের ক্ষেত্রে আলাদা সুবিধা নেই। তাই আসামি যিনি হোন না কেন, অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।
মামলায় গ্রেফতার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জবানবন্দিতে জানিয়েছেন, তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে শেখ হাসিনার কাছ থেকে নিরস্ত্র ছাত্র-জনতাকে দমন করার নির্দেশ পেয়েছিলেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে অন্তত দেড় হাজার নিরীহ ছাত্র-জনতা হত্যা এবং ৩০ হাজার মানুষ আহত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?